ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

এবার ফেসবুকের মতোই আপডেট আসছে হোয়াটসঅ্যাপে!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭৮৫ বার পড়া হয়েছে

ইউজারদের জন্য সব সময়ই নতুন নতুন ফিচার হাজির করে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সংস্থার এই জনপ্রিয় চ্যাটিং অ্যাপ সব সময়ই চেষ্টা করে নতুন নতুন আকর্ষণীয় চমক দিতে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে নতুন আরেক ফিচার। ফেসবুক, লিংকডইনের মতো এখানেও কভার ফটো ব্যবহার করা যাবে।

এই নতুন প্রোফাইল ফিচার শিগগিরই যোগ হবে বলেই দাবি এক ওয়েবসাইটের। মনে করা হচ্ছে এই নতুন ফিচার ইউজারদের নিজেদের আরো ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে আরো ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
প্রোফাইল পিকচারের মতোই কভার ফটোও সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টকে ব্যক্তিগত রূপ দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এখন পর্যন্ত কভার ফটোর সুবিধাটি শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই পাওয়া যেত। সব কিছু ঠিক থাকলে এবার সব ইউজাররাই এই সুযোগ পাবেন। জানা যাচ্ছে, আইওএস ও অ্যানড্রয়েড—দুই ধরনের ফোনেই এটা আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পুরো বিষয়টিই আপাতত পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

শীঘ্রই নতুন এই ফিচার আসতে চলেছে বলে বিভিন্ন খবরে জানা গেছে। এ ছাড়া স্ট্যাটাসের ছবিকে আরো আকর্ষণীয় ও অভিনব করে তুলতেই নতুন এই এআই ফিচার আসতে চলেছে।
আরো জানা গেছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত নতুন কিছু টুলস দেখা যাবে। সেগুলোর মাধ্যমে তৎক্ষণাৎ স্ট্যাটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি এডিট করতে পারবেন ইউজাররা।

এতদিন ছবি এডিট করতে গেলে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হতো। কিন্তু এবার সেই দিন শেষ। হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন এডিটিং টুলস। তা-ও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। তবে শুধু ছবির এডিটিংই নয়। থাকবে আরো কিছু তাক লাগানো ফিচার।
সূত্র : সংবাদ প্রতিদিন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

এবার ফেসবুকের মতোই আপডেট আসছে হোয়াটসঅ্যাপে!

আপডেট সময় ০৭:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬