ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের অর্জিত মোট সম্পত্তি তার বাবার সম্পত্তির থেকে প্রায় পাঁচ গুণ বেশি। সবশেষ জমা দেয়া আয় কর রিটার্নে আবদুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মোট ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন; যেখানে আবদুল হান্নান মাসউদ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার মোট সম্পত্তির হিসাব দাখিল করেছেন।

হান্নান মাসউদ গত এক বছরে ব্যবসা করে ৬ লাখ টাকা আয় করলেও একই সময়ে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি খাত থেকে ২ লাখ টাকা ও প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া যায়।

নির্বাচনে বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে একতারা প্রতীকে এবং ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে নির্বাচনি মাঠে নেমেছেন।

আবদুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কাছে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ব্যাংকে ১ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা রয়েছে। এছাড়া ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্রেরও মালিক তিনি।

হলফনামায় তিনি কৃষি ও অকৃষি খাতে মোট ১৬৮ শতাংশ জমির মালিক বলে উল্লেখ করেছেন।
হলফনামায় তথ্যের বিষয়ে আবদুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘আমার মোট সম্পত্তির বিবরণ উল্লেখ করেছি। এ বিষয়ে এর বেশি আমি আর কিছু বলতে চাই না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

আপডেট সময় ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬