ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ক্ষমতায় ফেরায় দলটির নেতাকর্মীরা এখন এক ধরনের উৎসবের আমেজের মধ্যে রয়েছেন। এর মধ্যে চলে আসছে আরেক উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদে বেশির ভাগ মন্ত্রী ও এমপি এবার নিজ নিজ এলাকায় যাবেন। পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তারা। এর বাইরে নির্বাচনকালীন এলাকাভিত্তিক দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও কাজ করবেন বলে দলটির একাধিক শীর্ষ নেতা ও এমপির সাঙ্গে কথা বলে জানা গেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। পরদিন নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও যাবেন তিনি।

প্রতিবছরের মতো এবারও নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকা কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদ করবেন ঢাকায়।

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের নিজ এলাকা দিনাজপুরে যাওয়ার কথা রয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেটে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায়, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষীপুরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন চাঁদপুরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেই ঢাকায় ঈদের নামাজ শেষে এলাকায় যাওয়ার কথা রয়েছে। আবার কেউ কেউ এলাকায় ঈদ করে ঢাকায় ফিরবেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস গুরুত্বর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় ঈদ করবেন। তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ারও কথা রয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে, মো. আমিনুল হক ঢাকায়, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামে, হাবিবুর রশিদ হাবিব ও মো. রাজিব আহসান ঢাকায়, মো. আব্দুল বারী জয়পুরহাটে, মীর শাহে আলম বগুড়ায়, জোনায়েদ আব্দুর রহিম সাকি ঢাকায়, ইশরাক হোসেন ঢাকায়, ফারজানা শারমীন নাটোরে, শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটে, নুরুল হক নুর পটুয়াখালীতে, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহে, এম ইকবাল হোসেইন ময়মনসিংহে, এম এ মুহিত সিরাজগঞ্জে, আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুরে, ববি হাজ্জাজ ঢাকায়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ীতে ঈদ করবেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায়, হুইপ জি কে গউছ হবিগঞ্জে, রকিবুল ইসলাম বকুল খুলনায়, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঢাকায় ও শরীয়তপুরে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে, আখতারুজ্জামান মিয়া দিনাজপুরে এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুরে ঈদ উদযাপনের কথা রয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেন, পরিবারের সদস্য ও এলাকার মানুষের সঙ্গে সব সময় আমার ঈদ কাটে। এবারও তেমনটাই হবে। সকালে পারিবারিক মসজিদে ঈদের নামাজ পড়বো। মা-বাবার কবরসহ পরিবারের অন্যান্যদের কবর জিয়ারত করবো। এরপর এলাকার সাধারণ মানুষ আর দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ আনন্দ ভাগাভাগি করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন?

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬