ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

দেশের শিশু চিকিৎসা ও শিশুস্বাস্থ্য বিষয়ে উচ্চতর চিকিৎসাশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হক ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসক-কর্মকর্তার বিরুদ্ধে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার দাবি করেছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, আর্থিক সংকটের মধ্যেও নতুন নিয়োগের তোড়জোড় এবং রোগী ভাগিয়ে কমিশন আদায়ের মতো অভিযোগ সামনে এসেছে।

বোর্ড গঠন ও দৈনন্দিন প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ: নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট একীভূত হয়ে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নামে সংবিধিবদ্ধ সংস্থায় রূপ নেয়। ২০২১ সালের ১৯ নম্বর আইনের ৬ নম্বর ধারার ১ নম্বর উপধারায় পরিচালনা বোর্ডের গঠন ও সদস্যসংখ্যা নির্ধারিত রয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগ স্মারক নম্বর ৪৫.০০.০০০০.১৬২.৯৯.০১০.২১-৬৮-এর মাধ্যমে নতুন পরিচালনা বোর্ড গঠন করে।

তবে এই বোর্ড গঠনপ্রক্রিয়া ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে গুরুতর আপত্তি তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের ভাষ্য, সভাপতিসহ কয়েকজন সদস্যের নিয়োগ, যোগ্যতা ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে আইনের শর্ত যথাযথভাবে মানা হয়নি। পাশাপাশি পরিচালনা বোর্ডের সভাপতির নির্ধারিত সীমা ছাড়িয়ে হাসপাতালের দৈনিন প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

পরিচালকের এখতিয়ার খর্ব ও কক্ষ-আসবাব নিয়ে বিতর্ক: প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হাসপাতালের পরিচালক দায়িত্ব পালন করলেও পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হক প্রতিদিন অফিস করছেন এবং প্রশাসনিক কার্যক্রমে সরাসরি প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সভাপতির এমন নিয়মিত উপস্থিতি ও হস্তক্ষেপে হাসপাতালের পরিচালক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

অভিযোগকারীরা মনে করিয়ে দিয়েছেন, তিনি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, হাসপাতালের নন; তা ছাড়া তাঁর পদটি অনারারি ও অবৈতনিক। বিধি অনুযায়ী তাঁর কাজ কেবল বোর্ড সভায় অংশগ্রহণে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও তিনি প্রশাসনিক ভবনের ১৩২(এ) নম্বর কক্ষ বরাদ্দ নিয়ে নিয়মিত অফিস করছেন এবং বৈধ-অবৈধ তদবির বাণিজ্য চালাচ্ছেন। বেতনভুক্ত কর্মচারী না হয়েও প্রশাসনিক ভবনে তাঁর কক্ষ বরাদ্দকে নজিরবিহীন ও প্রচলিত নিয়মের পরিপন্থী বলছেন অনেকে।

ওই কক্ষের জন্য কয়েক লাখ টাকার সোফাসেটসহ অন্যান্য আসবাব কেনা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের আরপি ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হক চৌধুরী (রানা) এ অর্থের ব্যবস্থা করেছেন, যা চলতি বছরের পিকনিকের তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে ব্যয় করা হয়েছে। সার্বক্ষণিক দুজন পিয়ন বরাদ্দ থাকা এই কক্ষে কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই নিয়মিত ভোজের আয়োজন হয় বলে অভিযোগকারীদের দাবি। তাঁদের মতে, কক্ষটি খানাপিনা, আড্ডা, তদবির ও পিকনিকের কেন্দ্রে পরিণত হওয়ায় সভাপতির মন জোগাতে ব্যস্ত কিছু চিকিৎসকের কারণে রোগীসেবায় বিঘ্ন ঘটছে, আর বাড়তি চাপে থাকা নিষ্ঠাবান চিকিৎসকরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ ছাড়া পূবালী ব্যাংকে হাসপাতালের উপার্জিত অর্থ ফিক্সড ডিপোজিট রাখা এবং সি ব্লকে ব্যাংকটির শাখা স্থাপনের প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগকারীদের দাবি, এসবের কমিশন হিসেবে প্রতিষ্ঠানের নামে একটি গাড়ি বরাদ্দ নেওয়া হলেও তা সার্বক্ষণিক ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, যার জ্বালানি ও চালকের খরচ বহন করছে হাসপাতাল।

সভাপতির যোগ্যতা ও বিএমএ প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন: বোর্ডের সভাপতি হিসেবে অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হকের নিয়োগ নিয়েই প্রথম আপত্তি উঠেছে। অভিযোগকারীদের মতে, এই পদে বসার প্রয়োজনীয় যোগ্যতা তাঁর নেই। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমাধারী হলেও একটি পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউশনের পরিচালনা বোর্ডের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১-এর ৬(১) ধারার (ক) দফায় সরকার মনোনীত জাতীয়ভাবে সুনাম অর্জনকারী চিকিৎসা বিষয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সভাপতি করার কথা বলা হলেও তিনি সেই মানদণ্ড পূরণ করেন না বলে দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের প্রসঙ্গ টেনে অভিযোগকারীরা আরও বলেছেন, এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রি ছাড়া মেডিকেল অফিসারের পর শিক্ষক হিসেবে পদোন্নতির যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

একইভাবে বোর্ডে সহকারী অধ্যাপক ডা. এম. এ. কামালের সদস্যপদ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, সভাপতির সরাসরি হস্তক্ষেপে তাঁকে সদস্য করা হয়েছে এবং যথাযথ ডিগ্রি ও যোগ্যতা ছাড়াই তাঁর নামের আগে অধ্যাপক পদবি ব্যবহার করা হয়েছে। আইনের ৬(১) ধারার (ঠ) দফায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মনোনীত প্রতিনিধিকে বোর্ডে রাখার বিধান থাকলেও তিনি বিএমএ কার্যকরী পরিষদ, ঢাকার ২০০৪ সালের সাবেক সদস্য হিসেবে বোর্ডে জায়গা পেয়েছেন বলে জানা গেছে, যা বর্তমান সদস্যপদপ্রাপ্ত প্রতিনিধি রাখার আইনি বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগে অনিয়মের অভিযোগ: সভাপতির ঘনিষ্ঠদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগের পাশাপাশি কয়েকজনের পদোন্নতি ও নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। নথি অনুযায়ী, গত ১৮ মে ২০২৫ তারিখে ডা. ইসরাত ও অধ্যাপক ডা. মো. শাহজাহানসহ কয়েকজনকে বৈষম্যের শিকার দেখিয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও অভিযোগকারীদের দাবি, তাঁরা প্রকৃত অর্থে বৈষম্যের শিকার ছিলেন না।

অভিযোগ রয়েছে, ডা. ইসরাত ২০১১ সালে মেডিকেল অফিসার থাকাকালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে গেলেও পূর্ব কর্মস্থলের ধারাবাহিকতায় তাঁকে পুনর্বহাল করে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যা সরকারি নিয়োগ বিধির পরিপন্থী। অন্যদিকে, চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. শাহজাহান জন্মতারিখ অনুযায়ী গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রচলিত নিয়মে অবসরে গেলেও এখন তাঁকে অধ্যাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরিকালে তৎকালীন স্বাচীপের শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঙ্গে সুসম্পর্কের সূত্র ধরে মেয়াদ শেষেও চাকরিতে থাকতে তিনি লেনদেন করেছিলেন বলেও জানা গেছে। পাশাপাশি ৬৫ বছরের বেশি বয়সী ডা. নাজমাকে বৈতনিকভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে তথ্য মিলেছে, অথচ ২০১৯ সালের ৭ ডিসেম্বর ব্যবস্থাপনা বোর্ডের ৩৬৪তম সভায় ৬৫ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আর্থিক ঘাটতি, সরঞ্জাম সংকট ও নতুন নিয়োগের তোড়জোড়: হাসপাতালের আর্থিক চিত্রও উদ্বেগজনক বলে উঠে এসেছে। বছরে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৯৫০ জনের বেতন-ভাতায় প্রায় ৬৬ কোটি টাকা প্রয়োজন হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ মেলে ৩০ কোটি টাকা; ফলে প্রতিবছর প্রায় ৩৬ কোটি টাকার ঘাটতি নিজস্ব ব্যবস্থাপনায় সামাল দিতে হয়। এর মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে—হাসপাতালে বহুল জরুরি সিটি স্ক্যান ও এমআরআই মেশিন নেই।

এমন টানাপোড়েনের মধ্যেও নতুন নিয়োগের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, সভাপতি আগে নিয়মনীতি না মেনে রাতের আঁধারে ভোট গ্রহণের মতো করে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন; জাতীয় দৈনিকগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন ও সমালোচনার মুখে সেই নিয়োগ বাতিল করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দিতে বাধ্য হন তিনি। তবে এরপরও সিন্ডিকেটের তৎপরতা থামেনি বলে দাবি—গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে ৫০ জন চিকিৎসক এবং ৫০ জন আয়া, ওয়ার্ড বয় ও পিয়নসহ মোট ১০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বড় ধরনের আর্থিক লেনদেন ও অনিয়মের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই নিয়োগ প্রক্রিয়ায় উপপরিচালক ডা. আজহারুল ইসলাম সহযোগিতা করছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, গত সপ্তাহে প্রায় ৫০ বছর বয়সী একজনকে ২০ লাখ টাকার বিনিময়ে সহকারী পরিচালক (উন্নয়ন) পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং এ লেনদেনে মধ্যস্থতা করেছেন ডা. আজহারুল ইসলাম, অথচ নবম গ্রেডের ওই পদের বিজ্ঞপ্তিতে বয়সসীমা ছিল ৩২ বছর। পাশাপাশি হাসপাতালের কিছু চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীর যোগসাজশে অসহায় রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে বিপুল অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে, যা স্বাভাবিক চিকিৎসাসেবা ও স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

আপডেট সময় ১২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬