ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

রাজশাহীর তানোরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসল, বিশেষ করে আমনখেতে কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ ছাড়া কোথাও কোথাও নিচু এলাকার পেঁয়াজ, ভুট্টা, লাউসহ বিভিন্ন সবজিখেতে হালকা পানি জমেছে। অন্যদিকে ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। তানোর ও পার্শ্ববর্তী মান্দা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমনটাই দাবি করেছেন ইটভাটার মালিকেরা। শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে।

মৌসুমের শুরুতে ইটভাটায় ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের, এমনটিই জানালেন মালিকেরা।

সরেজমিনে তানোরের ঝিনাখৈর ও মান্দার বাঁকাপুর ইটভাটা ঘুরে দেখা যায়, শুক্রবার দিনভর বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইটভাটা নিচু এলাকায়। ইটভাটার শ্রমিক আব্দুল রশিদ ও আলমগীর হোসেন জানান, তাঁরা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না। ইটভাটার মালিক আবুল কালাম বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে মাত্র। এ ছাড়া প্রায় এক লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত এক দিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাঁকাপুর গ্রামের হিরোভাটা মালিক টোকেন বলেন, ‘ভাটাতে অনেক কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। এক দিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভেজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইটভাটার মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।’

তানোরের আমন চাষি কৃষক শামসুল ও আব্দুল বলেন, এক দিন আগে জমিতে আমন ধান কেটে শুকাতে দেওয়া আছে, কিন্তু অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ ছাড়া আলু রোপণের জন্য তৈরি করা জমিতে কিছুটা পানি জমেছে। এসব জমিতে পুনরায় হালচাষ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অসময়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের কাটা ধানের কিছুটা ক্ষতি হবে। তবে আগামী দু-এক দিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

এদিকে অসময়ের হঠাৎ বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তানোরের সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের ভ্যানগাড়িচালক মজিবুর বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে এক হাজার টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামী আরও দু-এক দিন থাকতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬