ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। একই সঙ্গে দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নেভির ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ওয়াং শিয়ানজং। এ সময় পিএলএর আরও ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিক, প্রতিরক্ষা উপদেষ্টা, চীনে প্রশিক্ষণরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা কেক কেটে উদ্‌যাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোকচিত্র পর্ব অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬