ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

লাল বলে জয়-পরাজয়ের হিসাব তো অনেক হলো, এবার লজ্জার হিসাব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হারের খাতায় যুক্ত হলো আরও একটি বিব্রতকর অধ্যায়। সেঞ্চুরিয়নে মাত্র তিন দিনেই ইনিংস ব্যবধানে হার! আর তাতেই ইনিংস ব্যবধানে পরাজয়ের অর্ধশতক পূর্ণ করল বাংলাদেশ।

১৬৬ টেস্ট খেলেই ৫০ বার ইনিংস ব্যবধানে হার। পরিসংখ্যানটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তবতাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। শুধু হার নয়, বড় ব্যবধানে হারের এই প্রবণতাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা।

হিসাবটা আরও ভয়ংকর। বাংলাদেশের খেলা মোট ১৬৬ টেস্টের ৩০ দশমিক ১২ শতাংশ ম্যাচেই ইনিংস ব্যবধানে হার। অর্থাৎ প্রতি তিন থেকে চারটি টেস্টের একটিতেই প্রতিপক্ষের কাছে ইনিংস ব্যবধানে নতি স্বীকার। ২৪ দশমিক ২৪ শতাংশ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে তালিকার দুইয়ে রয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েনরা ১৩২ ম্যাচ খেলে ৩২টিতে ইনিংস ব্যবধানে হেরেছে। সবচেয়ে কম ৫ দশমিক ৩০ শতাংশ ম্যাচে ইনিংস হারের লজ্জা পেয়েছে অস্ট্রেলিয়া।

সেঞ্চুরিয়ন টেস্টও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেই ব্যাট হাতে বড় ব্যবধানে পিছিয়ে পড়া, এরপর প্রতিপক্ষের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ। তিন দিনেই শেষ বাংলাদেশের লড়াই! অথচ টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, লড়াই এবং প্রতিকূলতা জয় করে ফিরে আসা। সেই লড়াকু মানসিকতারই যেন বড় অভাব বাংলাদেশের খেলায়।

সবচেয়ে বড় সমস্যা হলো, প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিকতা ও সামর্থ্য—দুটিই বারবার প্রশ্নের মুখে পড়ছে। টেস্ট ক্রিকেটে শুধু প্রতিভা দিয়ে টিকে থাকা যায় না। প্রয়োজন ধৈর্য, পরিকল্পনা আর পাঁচ দিন লড়াই করার মানসিকতা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স কম নয়। অভিজ্ঞতাও জমেছে অনেক। কিন্তু অভিজ্ঞতার প্রতিফলন কোথায়? ৫০ বার ইনিংস ব্যবধানে হার—এটি শুধু একটি পরিসংখ্যান নয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘদিনের সংকটের প্রতিচ্ছবি। এখন আর অজুহাত নয়, দরকার মাঠের পারফরম্যান্সে পরিবর্তন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

আপডেট সময় ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬