ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৪০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে কয়েক দশকের আধিপত্য বজায় রেখেছে আন্ডারওয়ার্ল্ডের হাতেগোনা কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। এদের কেউ বছরের পর বছর কারাগারে, কেউ দেশের বাইরে পলাতক—তবুও থামে না আধিপত্য। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার, টেন্ডারবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে গড়ে তোলা হয়েছে নিজস্ব বাহিনী। কেউ পথের কাঁটা হলেই শার্প শুটার পাঠিয়ে করানো হচ্ছে টার্গেট কিলিং। চাঁদা দিতে না চাইলে প্রকাশ্য দিবালোকে গুলি ও কোপানো হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে হামলাও হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের ঘটনা। আপস-রফা না করলেই ভাগ্যে নেমে আসে নির্মম পরিণতি।

গোয়েন্দা সূত্র বলছে, রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে অন্তত ১৫ শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। এসব আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ডরা নিজ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব বহাল রেখেছে। অনুসন্ধানে জানা গেছে, বৃহত্তর মিরপুর এলাকা ভাগ করে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, ফ্ল্যাট ও প্লট দখল, মাদকের কারবার নিয়ন্ত্রণ করছে আলোচিত ফোর স্টার গ্রুপের মামুন, শাহাদাত হোসেন, কিলার ইব্রাহিম ও মোক্তার হোসেনের ক্যাডার। এদের মধ্যে মালয়েশিয়ায় পলাতক মফিজুর রহমান মামুন নিয়ন্ত্রণ করছে পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকা। মামুনের প্রধান সহযোগী তার দুই ভাই মশিউর রহমান মশু ও জামিল। আবুধাবিতে পলাতক শাহাদাৎ হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১, ২, ৬ ও ৭ নম্বর সেকশন, রূপনগর এবং শাহআলী এলাকা। দুবাইতে অবস্থানরত ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিমের নিয়ন্ত্রণে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাসানটেক ও কালশী। ভারতে পলাতক মোক্তার হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশন। ব্রাজিলে পলাতক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড। পলাতক থাকা হাবিবুর রহমান তাজের নিয়ন্ত্রণে মিরপুর ২, ৬ ও ১০ নম্বর সেকশন এবং বর্ধিত পল্লবী। দেশেই ঘাপটি মেরে থাকা পিচ্চি হেলালের প্রভাব রয়েছে মোহাম্মদপুর, বসিলা, রায়েরবাজার, নিউমার্কেট, আদাবর, কল্যাণপুর ও পাইকপাড়ায়। অনেক বছর ধরে দুবাইয়ে পলাতক জিসান আহমেদ মন্টি এখনো রামপুরা, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও, বাড্ডার কিছু এলাকা নিয়ন্ত্রণ করছেন। ভারতে অবস্থান করা ফ্রিডম মানিকের নিয়ন্ত্রণে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, সবুজবাগ। দেশে ঘাপটি মেরে থাকা খোরশেদ আলম রাসুর ইশারায় চলছে মৌচাক, মালিবাগ, মগবাজার ও সিদ্ধেশ্বরীর অপরাধ জগৎ। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর টিটন হত্যা মামলায় রিমান্ডে থাকা শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের নিয়ন্ত্রণে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজতুরী বাজার, ফার্মগেট, রাজাবাজার ও শেরেবাংলানগর। বর্তমানে কারাগারে থাকা সুব্রত বাইনের আধিপত্য বজায় আছে রমনা ও হাতিরঝিলে। গত বছর বাড্ডা গুদারাঘাটে বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার পর আলোচনায় আসা আমেরিকায় পলাতক কলিং মেহেদীর নিয়ন্ত্রণে বাড্ডা, গুলশান ও মহাখালী। মেহেদী গ্রুপের প্রতিপক্ষ হিসেবে পরিচিত মালয়েশিয়ায় পলাতক মাহবুব হাসানের কবজায় ভাটারা, শাহজাদপুর, গুলশান, উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডা এলাকা। এ ছাড়া কারাগারে থাকা মো. ইয়াছিন উদ্দিন লিটন ওরফে শুটার লিটনের যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এলাকা।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কারঘোষিত সেই ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে পলাতক আছে ১১ জন। অন্যরা কারাগারে ও দেশেই পলাতক। মৃতদের মধ্যে টার্গেট কিলিংয়ে নিহত হন নাঈম আহমেদ টিটন, কিডনি জটিলতায় মারা যান খন্দকার তানভীর ইসলাম ওরফে জয়, কারাগারে অসুস্থ হয়ে মারা যান কামাল পাশা, ২০০২ সালে রামপুরায় গণপিটুনিতে মারা যান শীর্ষ সন্ত্রাসী এম আলাউদ্দিন এবং ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পিচ্চি হান্নান। অন্যদের মধ্যে ফ্রিডম সোহেল ও খোরশেদ আহমেদ ওরফে রাসু লাপাত্তা অবস্থায় আছেন, নব্বই দশকের আলোচিত মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী। শেখ হাসিনা সরকারের সময়কার সেনাপ্রধান আজিজ আহমেদের আপন ভাই আলোচিত হারিস আহমেদ ওরফে হারেস ইউরোপের বিভিন্ন দেশে চলাচল করছেন।

এ ছাড়া কুখ্যাত সেভেন স্টার গ্রুপের প্রধান ত্রিমতি সুব্রত বাইন এখন কারাগারে বন্দি। জাফর আহমেদ মানিক যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। পলাতক আছেন আরেক সন্ত্রাসী মশিউর রহমান কচি। শীর্ষ সন্ত্রাসী শামীম আহমেদ ওরফে আগা শামীম, জব্বার মুন্না ও ইমাম হোসেন ফ্রিডম ইমাম ভারতে পলাতক আছেন। প্রকাশ বিশ্বাস এবং আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর যুক্তরাষ্ট্রে আছেন। কামরুল হাসান ইউরোপের কোনো একটি দেশে আছেন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর শীর্ষ সন্ত্রাসী লিয়াকত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। ২০০৩ সালের পর রহস্যজনক অন্তরালে রয়েছে ঢাকার একসময়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী কালা জাহাঙ্গীর। পটপরিবর্তনের পর জামিনে বেরিয়ে পিচ্চি হেলাল তার ক্ষমতা বাড়ানোর চেষ্টায় রয়েছেন।

ডিএমপির সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি বলেন, অপরাধ করলে কাউকে ছাড় নয়—সে যেই হোক। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুইডেন আসলাম গ্রেপ্তার হয়েছে। এটি ধারাবাহিক প্রক্রিয়া। খুব দ্রুত সময়ের মধ্যে আরও ভালো রেজাল্ট আসবে। ডিবি মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খাঁন বলেন, মিরপুরে ফোর স্টার গ্রুপের যে ধরনের তৎপরতা বেড়েছিল, সেটি এখন আর নেই। কেউ কোনো অপরাধ ঘটানোর চেষ্টা করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের

রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

আপডেট সময় ১১:৪০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬