ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

রেকর্ডের পর রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। রেগুলার সিজন শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার।

ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চলা সুলিভান নিজের প্রথম পূর্ণ মৌসুমেই লিগের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২৯ ম্যাচে ক্যারিয়ারসেরা ২৩ গোলে অবদান রেখে মৌসুম শেষ করেছেন তিনি। এর মধ্যে ৯টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল। এ ছাড়া এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি।

সর্বমোট ২৩ গোলে অবদান এবং ১৪টি অ্যাসিস্ট—দুটিই এমএলএসের এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বোচ্চ রেকর্ড। দুর্দান্ত ফর্মের কারণে গত সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সুলিভান। ১৭ বছর ২ দিন বয়সে লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পান তিনি।

ক্লাব পর্যায়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও প্রথমবার ডাক পান সুলিভান। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান তিনি।

এরপর থেকে জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সুলিভান। আন্তর্জাতিক ফুটবলে আরেকটি মাইলফলকও স্পর্শ করেন তিনি। মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হন এই তরুণ ফুটবলার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

আপডেট সময় ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬