ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

বর্ণাঢ্য আয়োজন, বিশিষ্টজনদের উপস্থিতি, গুণীজন সংবর্ধনা আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আ. সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং মির্জা আরাফাত আব্বাস আজান ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিউজ ডিরেক্টর (ফাইন্যান্স) মিলন মাহমুদ রবি, প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিংকু, সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী।

এ ছাড়া পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন এ আয়োজনে। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। পত্রিকার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেরা পারফর্মার এবং বস্তুনিষ্ঠ ও সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।

অনুষ্ঠানে বক্তারা সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং গণমানুষের কথা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকতায় পেশাদারত্ব, সততা, সাহসিকতা ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে তাঁদের বক্তব্যে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে আরও বাড়িয়ে তোলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন বিশিষ্ট নাট্যকার সীমান্ত সজল, সংগীতশিল্পী সুজানা হোসেন রুপা, আফরিন সুলতানা ও পলাশ লোহসহ দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা।

তাঁদের পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে উৎসবমুখর। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিরা উপভোগ করেন আনন্দঘন এক সন্ধ্যা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দেশের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ হয়ে ওঠে।

প্রতিষ্ঠার প্রথম বছর পূর্ণ করে নতুন প্রত্যাশা, দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার এবং দেশ ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পরিবারের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

আপডেট সময় ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬