আওয়ামী লীগের তথাকথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কক্সবাজারের রামু উপজেলায় প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রামু থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহেদুজ্জামান বাহাদুরের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা বা নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, আসন্ন বৃহত্তর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনমত সুসংহত করা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠেয় প্রতিবাদ জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সৈয়দ হোসাইন শাহীন, কক্সবাজার প্রতিনিধি 






















