ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮ মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস

বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

বড়লেখায় মাদকের ছড়াছড়ি, সীমান্তে চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সোমবার অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মাদক, চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কিশোর গ্যাং আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সঙ্গে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে। আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম, আমার দলের কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পাওয়া গেলেই তার বিরুদ্ধে হার্ড অ্যাকশন নিতে। কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি।’

তিনি থানার ওসিকে ইঙ্গিত করে বলেন, রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে। অন্যথায় তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন। তিনি অপরাধ দমনে, বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

আপডেট সময় ০৯:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬