ময়মনসিংহে আরও আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ময়মনসিংহের নতুন বাজার বাউন্ডারি রোডের টিউলিপ গার্ডেনের দ্বিতীয় তলায় ক্লিনিকটির নতুন ঠিকানায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মো. আলী আমজাদ দপ্তরী এবং মেরী স্টোপস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ডা. সাকিব চৌধুরী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ক্লিনিকটির উদ্বোধন করেন। সবশেষে সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 



















