ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযানে অটোভ্যান ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ছিনতাই হওয়া ভ্যানসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হৃদয় হোসেন (২০) উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) অটোভ্যানচালক উপজেলার মহাদীঘি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে আহসানগঞ্জ রেলস্টেশনে দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে ১২০ টাকা ভাড়ায় ভোঁপাড়া বাজারে যাওয়ার চুক্তিতে নিয়ে যান।

সেখানে দুই-তিন মিনিট অপেক্ষা করে ওই যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ে ফিরে আসার সময় উপজেলার কাঁশিয়াবাড়ী ঈদগাহ মাঠের পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র অজ্ঞাতনামা যাত্রীদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। অপরজনও তাঁকে হাতে আঘাত করলে ভ্যানচালক মাটিতে পড়ে যান।

এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় পথচারী মোটরসাইকেল আরোহীরা ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাই হওয়া ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করে। তবে অপরজন পালিয়ে যান।

এ ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ। পুলিশ আরও জানায়, অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা

আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬