আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে অবস্থিত মডেল খাল (হাজারী খাল) খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। খালটির দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দীন, বরগুনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
খালটি খননের মাধ্যমে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাওলানা মো. আব্দুল মোতালেব-স্টাফ রিপোর্টার 




















