ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে অতিরিক্ত চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৭ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দেশের ৯ জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গাজীপুরে অতিরিক্ত চার প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে সদস্যরা নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

আপডেট সময় ০৫:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬