ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের

বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন

ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে পৌরসভা কার্যালয়ের সামনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে বোমা ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তিন ব্যক্তি। শান্তিপূর্ণ জনপদে এ ধরনের কর্মকাণ্ড ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতের পর আনুমানিক রাত ৩টা ১ মিনিটের দিকে পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে মাস্ক পরা তিন ব্যক্তিকে দেখা গেছে। তারা চকলেট বোমা ফাটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা পড়লেও মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করার মতো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা শান্ত বোরহানউদ্দিনকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ বা সংশ্লিষ্টতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৩টা ১ মিনিটে পৌরসভার সামনে পটকা বা চকলেট বোমা ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য কিংবা যেকোনো স্বার্থের ঊর্ধ্বে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা জরুরি। গভীর রাতে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তাঝুঁকির আশঙ্কাও তৈরি করে। তাই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’

বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন

আপডেট সময় ০১:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬