ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

হিজাব ছাড়া গান গাওয়া এবং তা ইউটিউবে সম্প্রচার করায় ইরানের এক গায়িকাকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই সঙ্গে তার দলের অন্য চার সদস্যকেও সমপরিমাণ চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদি নামের ওই গায়িকাকে চাবুক মারা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তিনি ও তার দলের আরও চার সদস্য ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেন। সেখানে তার মাথায় কোনো হিজাব ছিল না। ইরানে হিজাব পরা বাধ্যতামূলক। খেলাধুলা কিংবা গান—প্রকাশ্যে সব ক্ষেত্রেই নারীদের হিজাব পরতে হয়।

পারাস্তো আহমাদি ওই ইউটিউব কনসার্টে বেদনাপূর্ণ, তবে শক্তিশালী গান পরিবেশন করেছিলেন।

চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী বলেন, “ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি চাবুক মারা হয়েছে।”

তাদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন, অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার এবং প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে এক পুরুষ সংগীতশিল্পীকে ৭৪ বার চাবুক মারা হয়েছিল। মেহদি তার গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানিয়েছিলেন।

২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার জেরে নৈতিকতা পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যান মাহসা আমিনি নামে এক তরুণী। এ ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর থেকে ইরানে তরুণীদের মধ্যে হিজাব না পরার প্রবণতা বৃদ্ধি পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

আপডেট সময় ০১:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬