ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

সংসদ সদস্য আন্না মিনজ জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী পরিদর্শন, খেলার সামগ্রী বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।

সকালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শতবর্ষী ‘উচাই জেরকা এস.সি. (আদিবাসী) উচ্চ বিদ্যালয়’ ও সংশ্লিষ্ট আদিবাসী সাংস্কৃতিক একাডেমি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক একাডেমির অবকাঠামোগত উন্নয়ন এবং আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরবর্তীতে আন্না মিনজ জয়পুরহাট সদর উপজেলায় চলমান ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য গৃহনির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের শেষভাগে তিনি নওগাঁর পত্নীতলায় নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে স্থানীয় উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬