ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮ মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চামুচা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে জনৈক আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৩৮), পিতা: মো. লুৎফল হক, গ্রাম: ধোবড়া, পোস্ট: কানসাট, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ—এর নাম পাওয়া গেছে।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময় ০৮:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬