ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মদ ও ইস্কাফ সিরাপ জব্দ ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮ মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস

ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মাদক কারবারি, দস্যুতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবী রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ফেনী মডেল থানা-পুলিশের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সুমন (৩৩), মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২) এবং মো. সাগর (১৯)। তাঁদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া ফেনী মডেল থানাধীন ১ নম্বর শর্শদী ইউনিয়নের স্টার লাইন সংলগ্ন নোয়াবাদ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে মো. বাবলু (৩৫) নামের এক ব্যক্তিকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সদর থানা এলাকার চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়—এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৮:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬