বরগুনায় ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো নির্বিঘ্ন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সভাপতি পরীক্ষা পরিচালনার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।
মাওলানা মো. আব্দুল মোতালেব-স্টাফ রিপোর্টার 




















