বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষাসৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজটির ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ বিবেচনায় নিয়ে দ্রুত জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ভাষাসৈনিক ও মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বৃহত্তর কুমিল্লার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে জড়িত।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা প্রতিনিধি 
























