সিলেটের বিয়ানীবাজারে মরহুম আব্দুল গনি ও শামছুন নেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। শনিবার (২১ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দুটি শিফটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।
এতে উপজেলার ২৭টি প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুলের ১১৭ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।
কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিথিরা বলেন, ইতোমধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলতে বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে।
মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন লোদী বলেন, মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মাধ্যমে পড়ালেখায় শিক্ষার্থীদের যে সিরিয়াসনেস শুরু হয়েছে, দেখবেন পঞ্চম শ্রেণিতে যারা আছে তারা আরও বেশি সিরিয়াস হবে। পঞ্চম শ্রেণিতে তারা যদি ভালো ফলাফল করে তাহলে দেখবেন পড়ালেখার প্রতি আরও আগ্রহ বাড়বে। এই আগ্রহ তার পরবর্তী পরীক্ষা অর্থাৎ এসএসসি পর্যন্ত যাবে। সেখানে ভালো ফলাফল করলে এইচএসসিতে ভালো ফলাফল করার চেষ্টা করবে। তাহলে আমরা আশা করতে পারি সেখান থেকে একটা ভালো ও দক্ষ মানবসম্পদ বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত ৩ বছর থেকে নেওয়া হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আমান উদ্দিন, মো. কুতুব উদ্দিন, মাওলানা মো. এনাম উদ্দিন, আব্দুল আহাদ, মো. এফাজ উদ্দিন, ডা. নজরুল ইসলাম, আহ্বায়ক, খালেদ সাইফুদ্দিন জাফরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা. মো. নুরুল ইসলাম, মো. কমর উদ্দিন লোদী, খছরুল আহমদ, আক্তার হোসেন, মো. সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু, আবুল হাসনাত, মো. রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, মো. ইমাদ উদ্দিন প্রমুখ।
আজিজ খান, স্টাফ রিপোর্টার 
























