ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ

আগামী ২৩ নভেম্বর গার্মেন্টস মালিকপক্ষ পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখের সভার কথা আগেই ঘোষণা করা হয়েছে এবং মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। কেউ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে কাজ করা হবে।’

দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে বা অসহযোগিতা করছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর চাপ নেই এবং বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। সেখানে শ্রমিকদের সমস্যা, দাবি, বেতন ও কর্মপরিবেশ নিয়ে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক—দুই পক্ষের সঙ্গেই কথা বলা হয়েছে। শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন, পরিবারের কতজন তাদের আয়ের ওপর নির্ভরশীল, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুবিধাগুলো জানার চেষ্টা চলছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে কি না বা অসহযোগিতা করছে কি না।

তবে কোনো পক্ষ থেকেই আমাদের ওপর চাপ নেই। বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। বিষয়টি আমি আগেও ব্যাখ্যা করেছি।’

মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি জানান, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। গঠনের তিন দিনের মাথায়, ৪ নভেম্বর তার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসেবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করতে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। এটি শ্রমসাধ্য কাজ হলেও আমরা দিন-রাত কাজ করছি।’

শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এ পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করেছেন, সেখানে কোনো শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে কেউ কেউ পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সমস্যার কথা জানিয়েছেন। আজকের পরিদর্শনে দুজন শ্রমিক তাদের পারিবারিক ব্যয়ের চাপের কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কাজ করছেন। কোথাও ভাইয়েরা কাজ করছেন, সন্তানও উপার্জন করছেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের মোট আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের সবাই কর্মক্ষম হলে এবং তাদের আয়ের ব্যবস্থা থাকলে সেটি ইতিবাচক।’

সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকেরা আন্দোলন না করলে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা মালিকপক্ষ বা বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না। রাষ্ট্র এ অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কাজের অধিকার কারও নেই।

তিনি শ্রমিকদের ধৈর্য ধরতে এবং তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান।

সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় কেন অসন্তোষ হচ্ছে এবং গোয়েন্দা বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তার কাজের পরিধি নিম্নতম মজুরি নির্ধারণ; কোনো সংস্থা ব্যর্থ কি না, তা বলার দায়িত্ব তার নয়।

পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রপ্তানিতে এ খাতের অবদান সবচেয়ে বেশি এবং কোনোভাবেই খাতটি ক্ষতিগ্রস্ত হোক, তা তারা চান না। শ্রমিকদের জন্য ভালো কিছু হলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চান বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আপনাদের এই অধিকারকে সম্মান করি। আপনারা ধৈর্য ধারণ করুন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ

আপডেট সময় ১০:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬