লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ আমিনিয়া মসজিদ মার্কেট ও নিউমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জামিল খাঁন পরাগ এবং সাধারণ সম্পাদক পদে সামছুদ্দিন রাজু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে নিউমার্কেটের তৃতীয় তলায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলে। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মো. সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক এমাম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আল মামুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ধর্মবিষয়ক সম্পাদক মো. ইউসুফ ভূঁইয়া এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, মো. রাসেল ও মনির হোসেন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন, নির্বাচন কমিশনার মো. শাহ আলম, ডা. মাকসুদুর রহমান ভূঁইয়া, মো. ইউসুফ, বেলাল হোসেন মানিক, মুনছুর আহম্মদ, ফখরুল ইসলাম খোকন ও হারুন অর রশিদ।
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ বলেন, ব্যবসায়ীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচিত করেছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছেন।
প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নিউমার্কেটের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
হুমায়ুন কবির 




















