ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে রানীশংকৈল বনাম পীরগঞ্জ নারী দলের অংশগ্রহণে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির সেক্রেটারি, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে উপজেলা স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নারী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচটি নারী ক্রীড়ার বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মো. নুরুজ্জামান-ঠাকুরগাঁও প্রতিনিধি 




















