ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

তরুণ ও কিশোরদের নানা ধরনের অপকর্ম থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দময় শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ অবদুর রহিম সাকি। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনায় অংশ নিতে পারে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘নানারকম অপকর্মের সঙ্গে আমাদের তরুণ ও কিশোররা যুক্ত হয়ে পড়ছে। তাদের রক্ষা করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনায় অংশ নেয়।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা এবং বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর সাঈদ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। সভায় মাধ্যমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং পাঠদান পদ্ধতিকে শিক্ষার্থীবান্ধব করার বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় ০৭:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬