রাজধানীতে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে হেফাজতে নেওয়া হয়।
মিলনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি সালাহ উদ্দীন। তিনি জানান, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি।
এর আগে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশনটিতে হামলার অভিযোগ তুলেছে টেলিভিশন কর্তৃপক্ষ। ফেসবুক লাইভে টেলিভিশন কর্তৃপক্ষ অভিযোগ করে, ‘এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল… মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।’
নিজস্ব প্রতিবেদক 























