ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সেনাপ্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী নেপালের পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা মোদির পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নতুন করে রাজনৈতিক চাপে পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত শুরু করতে পারবেন।

এ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। কংগ্রেসের তদন্তের ক্ষমতা সীমিত করতে ইতিমধ্যে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। খবর সিএনএন।

নির্বাচনের পর ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিলেও ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে নিয়োগ এবং হাউস রিপাবলিকানদের নেতা হিসেবে জিম জর্ডানকে বেছে নেওয়ার মধ্য দিয়ে প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে।

আগামী ৩ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ পাবেন। এর ফলে তারা হোয়াইট হাউসের বিরুদ্ধে তদন্ত, সমন জারি এবং সরকারি তহবিল আটকে দেওয়ার মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এসব তদন্ত ঠেকাতে ট্রাম্প প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

শুক্রবার জারি করা এক নির্বাহী আদেশে ফেডারেল সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের তথ্য ও যোগাযোগসংক্রান্ত অনুরোধের বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার (এক্সিকিউটিভ প্রিভিলেজ) মেনে চলতে হবে। তা না হলে সরকারি চুক্তি বাতিল কিংবা ঠিকাদার হিসেবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে তারা।

তবে এই আদেশের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। হাউস জুডিশিয়ারি কমিটির সম্ভাব্য প্রধান জেমি রাসকিন বলেছেন, কংগ্রেসের তদন্তে সহযোগিতা করা প্রতিটি মার্কিন কোম্পানি ও নাগরিকের দায়িত্ব। তাঁর মতে, ট্রাম্পের নির্বাহী আদেশ ফেডারেল আইনের দৃষ্টিতে কার্যকর কোনো বাধা তৈরি করতে পারে না।

সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে রাসকিন বলেন, ট্রাম্প প্রশাসন দুর্নীতি, ঘুষ ও প্রভাব খাটানোর অভিযোগের তদন্ত ঠেকাতে চাইছে। তবে সংবিধান কংগ্রেসের তদন্তের ক্ষমতা নিশ্চিত করেছে।

ট্রাম্পের নির্বাহী আদেশে প্রেসিডেন্টের দপ্তরের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে—এমন তথ্য গোপন রাখার বিশেষাধিকারের কথা বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে, এই বিশেষাধিকার নিরঙ্কুশ নয়। জনস্বার্থে তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার সঙ্গে এর ভারসাম্য রাখতে হবে। এ নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে দীর্ঘ আইনি বিরোধ তৈরি হতে পারে।

ডেমোক্র্যাটরা ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ ও অর্থায়ন, বড় করপোরেশনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক, ট্রাম্প পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কর্মকর্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং ইরান যুদ্ধের সূচনা ও পরিচালনা।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল হোয়াইট হাউসের বলরুম নির্মাণের অর্থায়ন নিয়ে তদন্তের প্রস্তুতি হিসেবে কয়েকটি কোম্পানিকে চিঠি দিয়েছেন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গত দুই বছরের চুক্তি খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাট প্রতিনিধি হেনরি কুয়েলার।

হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্প পরিবারের সদস্য, স্টিফেন মিলার ও অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চসহ কয়েকজনকে নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ইউক্রেনে সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংকের স্টারশিল্ড সেবা সীমিত করার নির্দেশ কে দিয়েছিলেন, তা জানতে চান হাউস ইন্টেলিজেন্স কমিটির দায়িত্ব পেতে যাওয়া ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস। এ বিষয়ে তথ্য দিতে অস্বীকার করা হলে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি ব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের চাপে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলা থেকে সরে দাঁড়ানো আইনজীবী প্রতিষ্ঠানগুলোকেও তদন্তের আওতায় আনতে পারেন ডেমোক্র্যাটরা। তদন্তে সহযোগিতা আদায়ে সরকারি অর্থায়ন নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহারের কথাও ভাবছেন তারা।

এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করা কোম্পানিগুলো দুই পক্ষের চাপে পড়তে পারে। হোয়াইট হাউসের নির্দেশ মানলে ডেমোক্র্যাটদের তদন্তের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আবার নির্দেশ অমান্য করলে সরকারি চুক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

হোয়াইট হাউসের বলরুম প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া মাইক্রোসফটের প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথ এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন। রবিবার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলনির্বিশেষে প্রতিটি প্রশাসনের সঙ্গে তাদের একই নীতি। যেখানে সম্ভব তারা অংশীদারত্ব করেন, আর প্রয়োজন হলে আলাদা অবস্থান নেন।

হোয়াইট হাউসের কাউন্সেল উইল শারফও ডেমোক্র্যাটদের তদন্ত নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। রবার্ট গার্সিয়াকে লেখা এক চিঠিতে তিনি বলেন, প্রশাসন ব্ল্যাকমেইল বা সরকারি কাজের বৈধ কার্যক্রমে বাধা দেওয়ার প্রচেষ্টার কাছে নতি স্বীকার করবে না।

ডেমোক্র্যাটরা তাদের তদন্তের পরিধি বড় করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এসব তদন্ত মোকাবিলার উদ্যোগ নিয়েছে। ফলে আগামী দুই বছর কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে রাজনৈতিক ও আইনি বিরোধ আরও বাড়তে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৬:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬