ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব

পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের ঘটনা ঘিরে সৃষ্ট বিতর্কের পর তাঁর এ ঘোষণা এসেছে।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (সুনেউং) চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া পদক্ষেপের কারণে সৃষ্ট বিভ্রান্তির সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন।

এক সপ্তাহ আগে দেশটির জাতীয় হিসাববিদ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা এক পরীক্ষার্থী মিনি-ক্যামেরা, মোবাইল ফোন ও এআই টুল ব্যবহারের কথা স্বীকার করেন। এ ঘটনা লুকানো ডিভাইস শনাক্ত করতে কর্মকর্তাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করে। এ নিয়ে দেশটির প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হতে ৯ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। লাখ লাখ দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর কর্মজীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বিশ্বাস করি, আমরা আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছি। এর দায় আমি এড়াতে পারি না।’ তিনি আরও বলেন, পরীক্ষা শেষ হওয়ায় তিনি গভীর দায়িত্ববোধ অনুভব করছেন এবং পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির বর্তমান পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন। পরে চোইয়ের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেন বলে রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এ বছরের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এআই ডিভাইসের সাহায্যে নকলের খবর প্রকাশের পর গত কয়েক সপ্তাহ ধরে দেশটির শিক্ষাখাতে অসদুপায় অবলম্বন নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। গত সপ্তাহে হিসাববিদ পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী হান ওন-সিওক নকল করার কথা স্বীকার করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে অস্বাভাবিক রকমের বেশি নম্বর পাওয়ার পর তাঁকে নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে তিনি ওই স্বীকারোক্তি দেন। এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী ওই পরীক্ষার্থী বলেন, ‘নকল করার জন্য আমি একটি মাইক্রোক্যামেরা ব্যবহার করে পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলে তা একটি এআইয়ের কাছে পাঠাই এবং পরে আমার স্মার্টফোনে উত্তরগুলো দেখে নিই।’

এই ঘটনা সুনেউং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করে। এর মধ্যে পরীক্ষার দিন দেশব্যাপী জরুরি সতর্কবার্তা পাঠানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিনটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে সারা দেশের মোবাইল ফোন একযোগে বিকট শব্দে বেজে ওঠে। এমনকি সাইলেন্ট মোডে থাকা ফোন এবং ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোনেও সতর্কবার্তা পৌঁছে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭

পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬