ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব মগবাজারে ক্রেনের ধাক্কায় মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মাইলি সাইরাস

লেবাননের সার্বভৌমত্ব ফেরাতে ইসরায়েল-ইরানকে আউনের বার্তা

লেবাননে দীর্ঘদিন ধরে চলা ‘ইসরায়েলি দখলদারত্ব’ এবং ‘ইরানি হস্তক্ষেপ’—উভয়েরই অবসান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। শনিবার লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এ দাবি জানান তিনি।

“এ দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। লেবাননের জনগণ যে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুরোপুরি উপভোগ ও উদযাপন করতে পারছে না, তার প্রধান কারণ এ দুই বাধা”—ভাষণে বলেন প্রেসিডেন্ট আউন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে দৃঢ় সংকল্পও ব্যক্ত করেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট আউন ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে বর্তমান সরকারের প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, “রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো অস্ত্র থাকা চলবে না, যা বিদেশি শক্তির নির্দেশ পালন করে বা তাদের স্বার্থ রক্ষা করে।”

ফেব্রুয়ারি মাসে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। সে সময় হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালালে তার জবাবে দক্ষিণ লেবাননে আক্রমণ ও অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব অভিযানে দক্ষিণ লেবাননে নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েল এখনও লেবাননের প্রায় পাঁচ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। এর পাশাপাশি ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ডগুলোও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত জুন মাসে ওয়াশিংটনে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পাশাপাশি ২০২৬ সাল শেষ হওয়ার আগেই ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্ত উল্লেখ রয়েছে।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এ প্রক্রিয়ার অগ্রগতি থমকে গেছে।

বৈরুতের উত্তরে অবস্থিত দবায়েহ শহরে লেবাননে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসানের ৮৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট আউন সাম্প্রতিক বছরগুলোর সংঘাত ও আর্থিক সংকটের কারণে লেবাননের জনগণের ভোগান্তির কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে নাগরিকেরা তাঁদের গচ্ছিত অর্থ তুলতে হিমশিম খাচ্ছেন, তরুণেরা নিজেদের ভবিষ্যতের সন্ধানে দেশ ছাড়ছেন এবং পরিবারগুলো আগামী দিন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ফিরে আসা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব।

“একটি স্থিতিশীল লেবানন গড়ার প্রধান শর্ত হলো ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং ইরানের হস্তক্ষেপের অবসান।”

প্রেসিডেন্ট আউন বলেন, “আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি না, কারণ আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ নয়। আমাদের ভূখণ্ডের কিছু অংশ এখনও দখলদারত্বের অধীনে রয়েছে, আমাদের সব মানুষ এখনও তাদের ঘরে ফিরে আসতে পারেনি এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই।”

প্রেসিডেন্ট জানান, সরকার একটি ‘জাতীয় উদ্ধার পরিকল্পনা’ গ্রহণ করেছে, যার লক্ষ্য ইসরায়েল ও ইরান—উভয় পক্ষের বিষয়েই একই সঙ্গে পদক্ষেপ নেওয়া।

ইসরায়েলের উদ্দেশে আউন দাবি জানান, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দিদের তাদের ঘরে ফিরিয়ে দিন।”

ইরানের জন্যও তাঁর বার্তা ছিল সমান কঠোর। তেহরানের উদ্দেশে তিনি বলেন, “রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

লেবাননের সার্বভৌমত্ব ফেরাতে ইসরায়েল-ইরানকে আউনের বার্তা

আপডেট সময় ০৪:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬