ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব মগবাজারে ক্রেনের ধাক্কায় মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মাইলি সাইরাস

মগবাজারে ক্রেনের ধাক্কায় মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অসাবধানতাবশত রাখা একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে মহানগর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি দরজা ভেঙে গেছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টা ২৪ মিনিটে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির মোট পাঁচটি দরজা ক্ষতিগ্রস্ত হয়।

তদন্ত কমিটিতে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী-১ এসএম মাহমুদুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রাসেল আলম এবং বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী শাকের আহমেদ।

শনিবার দুপুর ১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা মহানগর এক্সপ্রেসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং ট্রেনটির ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। পরে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ মহানগর এক্সপ্রেসের পক্ষ থেকে ক্রেন পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে লিখিত সতর্কবার্তা দেওয়া হবে।

রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, রেলপথ ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেলগেট এবং আশপাশের এলাকায় ভারী যন্ত্রপাতি বা ক্রেন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

মগবাজারে ক্রেনের ধাক্কায় মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৫:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬