ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব মগবাজারে ক্রেনের ধাক্কায় মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মাইলি সাইরাস

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মাইলি সাইরাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস। এবার তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন তিনি। ম্যাক্স মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট। মাইলির বর্তমান বয়স ৩৩ বছর, আর ম্যাক্সের ২৮।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একাধিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পিপল ম্যাগাজিন। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো মঞ্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এর আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজ।

মাইলি ও ম্যাক্সের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। গত বছরের ডিসেম্বরে তাঁরা বাগদান সেরেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ম্যাক্স বলেন, হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হাঁটু গেড়ে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল তাঁকে।

২০২১ সালের শেষ দিকে মাইলি ও ম্যাক্সের সম্পর্কের শুরু। একবার ব্রিটিশ সাময়িকী ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, পরিচিতজনদের মাধ্যমে তাঁদের প্রথম পরিচয় হয়েছিল। একে অপরের সম্পর্কে কিছু না জেনেই প্রথম সাক্ষাৎ করেছিলেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হলেও এক বছরের মাথায় আলাদা হয়ে যান তাঁরা। পরে ২০২০ সালের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মাইলি সাইরাস

আপডেট সময় ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬