ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব

আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা সদরে অবস্থিত শহীদ মনোয়ার নুরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ প্রদান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এ এফ এম মনসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআনের প্রথম ও শেষ সবক প্রদান এবং দোয়া পরিচালনা করেন সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুমের মুহতামিম শাইখুল হাদিস হজরত মাওলানা মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাইয়ের স্বনামধন্য ব্যবসায়ী হিমেল গার্মেন্টসের স্বত্বাধিকারী আলহাজ মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুজাহিদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের মধ্যেই বিশ্ব মানবতার শান্তি ও কামিয়াবি নিহিত রয়েছে। আমাদের প্রজন্মকে কোরআন শিক্ষা ও ইসলামী জ্ঞান দিতে পারলে আগামী দিনে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, আধুনিক ও ইসলামী শিক্ষার এক অপূর্ব সমন্বয় নুরানী শিক্ষাব্যবস্থা। সুতরাং আমাদের সন্তানদের নুরানী শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষা দিতে পারলে ভবিষ্যতে তারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি যেকোনো শিক্ষায় শিক্ষিত হতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বড়সাঁওতা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. খলিলুর রহমান, নওগাঁর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল কালাম আজাদ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাজেদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবরারুল হক, মাওলানা মোর্শেদ আলম ও শহীদ মনোয়ার নুরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষক কারি সালমান হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭

আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬