اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
হাম (الْهَمِّ): ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা, উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হয়।
হাযান (الْحَزَنِ): অতীতের কোনো ঘটনা নিয়ে যে দুঃখ বা শোক তৈরি হয়।
আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চিন্তিত অবস্থায় এই দোয়া পড়তেন। (বুখারি, হাদিস: ২৮৯৩)
একদা রাসুল (সা.) ভাষণ দেন এবং বলেন, তোমরা কৃপণতা থেকে সাবধান হও। কেননা, তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তা-ই করেছে। আর তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে।
ধর্ম ডেস্ক 
























