ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তার হুমকি পাওয়ার পর বাড়ি ছেড়ে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

স্কট বেসেন্ট ওয়াশিংটনে নিজের বাড়িতে থাকতেন। হুমকির পর এখন তিনি একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করছেন বেসেন্ট। তিনি তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান জে ক্লেটন গত মাসে জানান, ইরান মধ্যপ্রাচ্যে এবং এর বাইরেও মার্কিনিদের ওপর হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্টও রয়েছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন তিনটি সূত্র।

ইরানিদের ‘টার্গেট কিলিং’-এর হুমকি পরবর্তী ধাপে পৌঁছেছে। তবে অর্থমন্ত্রী বেসেন্টের জীবনের নিরাপত্তা কতটা হুমকির মুখে ছিল, তা নিশ্চিত নয়।

এমন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে তাদের সব অপ্রয়োজনীয় কূটনীতিককে সরিয়ে নেয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলা বাড়িয়ে দেওয়ার পরই এমন উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।

এ ছাড়া ইরানের হুমকির কারণে দুটি ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের একাধিক বিমান সরিয়ে নিয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে যে ধস নামছে, তাতে নতুন করে সামরিক হামলার প্রয়োজন হবে না। যদিও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে তা এখনো হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

আপডেট সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬