ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা ২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানে সামরিক অভিযানের নির্দেশ দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের আওতায় আনতে উদ্যোগ নিয়েছিলেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধিরা। তবে সেই উদ্যোগ আটকে দিয়েছেন সরকারি দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা।

ইরান যুদ্ধ, ক্ষমতার অপব্যবহারসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৯ নভেম্বর (সোমবার) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের আওতায় আনতে প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়। এর মাধ্যমে অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিচারবিষয়ক কমিটির (জুডিশিয়ারি কমিটি) কাছে পাঠানো হয়েছে। অভিশংসন প্রস্তাবের উদ্যোক্তা মার্কিন প্রতিনিধি থমাস ম্যাসি সতর্ক করে বলেছিলেন, এই পদক্ষেপের অর্থ হলো অভিশংসন প্রক্রিয়াটি কার্যত বাতিল হয়ে যাওয়া।

এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টি বড় জয় পেয়েছে। কিন্তু যেহেতু ২০২৭ সালের জানুয়ারিতে শপথ নেবেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা, তাই ততদিন পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতেই থাকছে। হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকাতে রিপাবলিকান পার্টি এই ক্ষমতাকেই ব্যবহার করেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি—যিনি পরবর্তী কংগ্রেসে থাকছেন না—আশা করেছিলেন, হেগসেথের নীতিতে অসন্তুষ্ট এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকানরা তাঁর পক্ষে ভোট দেবেন। কিন্তু অন্য কোনো রিপাবলিকান তাঁর সঙ্গে যোগ দেননি।

এই ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই হেগসেথ তাঁকে অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে অভিহিত করেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের কর্মকাণ্ডের পক্ষে জোরালো সাফাই গান, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা অর্জন করে।

ডেমোক্র্যাটরা এই অভিশংসন প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ ১১ জন ডেমোক্র্যাট সদস্য ভোটদানে বিরত ছিলেন।

তাঁদের মধ্যে আটজনও ভোট দিলে এই পদ্ধতিগত প্রস্তাবটি নাকচ হয়ে যেত এবং প্রতিনিধি পরিষদে পূর্ণাঙ্গ অভিশংসন ভোটের পথ প্রশস্ত হতো। কেন ন্যান্সি পেলোসি ভোট দেননি, সে বিষয়ে মন্তব্যের অনুরোধে তাঁর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে!’

এই অভিশংসন ঘটনাটি যে ট্রাম্প ও হেগসেথের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে, তার ইঙ্গিত দিয়ে ট্রাম্প যোগ করেন, ‘ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের কর্মকাণ্ড একজন মহান আমেরিকান দেশপ্রেমিককে অভিযোগ থেকে খালাস পাওয়ার সুযোগ করে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার কোনো প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের মুখে পড়তে হয়েছে। বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপকে অভিশংসিত করেছিল কংগ্রেস। পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

থমাস ম্যাসির প্রস্তাব যদি কংগ্রেসে গৃহীত হতো, তাহলে ঠিক ১৫০ বছর পর আবারও কোনো প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসন দেখত যুক্তরাষ্ট্র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের

হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬