ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান রামপালে আবাসনের পুকুরের মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতির অভিযোগ বাঁকখালীতে ইজারা ছাড়াই বালু উত্তোলন করেন কুস্তিগীর দিদার ১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ

দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী

সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে বেশ কিছু কঠোর বার্তা দিয়েছিলেন। তিনি জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, ডাক্তারের পেছনে রোগীদের দৌড়ানোর সংস্কৃতি পাল্টে রোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে মন্ত্রী কেবল লোকদেখানো ও সংবাদমাধ্যমে প্রচার পাওয়ার মতো একের পর এক ‘সারপ্রাইজ ভিজিট’ বা আকস্মিক পরিদর্শন চালিয়ে যাচ্ছেন। এতে গণমাধ্যমে বাহবা মিললেও স্বাস্থ্যখাতের গভীরে শিকড় গেড়ে থাকা দুর্নীতি ও অনিয়মের পাহাড় সামান্যও নড়েনি।

খোদ মন্ত্রীর পরিবার ও অনুসারীদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠন: দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হলেও বাস্তবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে কেন্দ্র করেই একটি নতুন ও শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, এই বলয়ের মূল চালিকাশক্তিতে রয়েছেন মন্ত্রীর আপন ভাগ্নিজামাই, ব্যক্তিগত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের ‘ভাগিনা’ পরিচয়ে সিএমএসডির পরিচালক পদে আসীন কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান।

সর্বশেষ এই চক্রে নতুন মাত্রা যোগ করেছেন ফ্যাসিস্ট আমলের অর্থ মন্ত্রণালয়ের মাফিয়া গ্রুপের অন্যতম সহযোগী ও যুগ্মসচিব হেলাল উদ্দীন। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পাওয়া ড. আ ন ম বজলুর রশীদ এই পুরো সিন্ডিকেটের স্বার্থরক্ষায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ফ্যামিলি কার্ড কেলেঙ্কারির নায়কের বিস্ময়কর পদোন্নতি: স্বাস্থ্যসেবা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিব পদে যোগদানের মাত্র কিছুদিন আগে আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কেলেঙ্কারির দায়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার হয়েছিলেন ড. আ ন ম বজলুর রশীদ। একই কেলেঙ্কারির ঘটনায় গত ১৮ আগস্ট নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসকদেরও প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শাস্তিমূলক বদলি করা হয়।

অথচ গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত হওয়ার মাত্র ১৫ দিনের মাথাতেই ফ্যামিলি কার্ড কেলেঙ্কারির সেই মূল নায়ক কীভাবে স্বাস্থ্য সচিবের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেলেন—তা নিয়ে জনপ্রশাসন সংশ্লিষ্ট মহলে চরম বিস্ময় ও প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের প্রভাবশালী মহলকে কী এমন জাদুকরী উপায়ে সন্তুষ্ট করে তিনি এই অস্বাভাবিক ‘পুরস্কার’ বাগিয়ে নিলেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।

প্রতিমন্ত্রীর বিদেশযাত্রার সুযোগ নিয়ে তিন দিনে ৮৭টি নথি অনুমোদন: চলতি বছরের ৬ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে যোগদানের পর ড. বজলুর রশীদ পরিস্থিতি বুঝে নিয়ে সিন্ডিকেটের সঙ্গে মিলে অপকর্ম শুরু করেন। এর অংশ হিসেবে অক্টোবরের শুরুর দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত মাত্র তিন দিনের জন্য দেশের বাইরে যান। প্রতিমন্ত্রী বিদেশ যাওয়ার আগেই পূর্বনির্ধারিত এই সুযোগটি কাজে লাগান সচিব ও মন্ত্রী।

প্রতিমন্ত্রী বিদেশে থাকাকালীন এই তিন দিনে প্রায় ৮৭টি অতি গুরুত্বপূর্ণ এবং আর্থিক লেনদেন সংশ্লিষ্ট নথি সরাসরি মন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দ্রুত অনুমোদন করিয়ে নেন সচিব বজলুর রশীদ। অথচ প্রতিমন্ত্রী ফিরে আসার জন্য সামান্য এই দিনগুলো অপেক্ষা করা যেত। কিন্তু সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য নির্বিঘ্ন করতেই প্রতিমন্ত্রীর অগোচরে জরুরি নিয়ম অমান্য করে একতরফাভাবে এই নথিগুলো পাস করিয়ে নেওয়া হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করলেও মন্ত্রণালয়কেন্দ্রিক শক্তিশালী এই চক্রের কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।

উপসচিব পদোন্নতির সুপারিশে নজিরবিহীন জাল-জালিয়াতি: মন্ত্রণালয়ের সব নথি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর টেবিল পর্যন্ত না গেলেও কিছু প্রশাসনিক কাজ অত্যন্ত সংবেদনশীল। গত ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ২৫ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তার একটি তালিকা উপসচিব পদে পদোন্নতির জন্য পাঠানো হয়। এই তালিকা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম ওপরের দিকে নথি পাঠান।

কিন্তু মন্ত্রণালয়ের সিন্ডিকেটের হোতা তথা মন্ত্রীর ভাগ্নিজামাই যুগ্মসচিব (পার) মোস্তাফিজুর রহমান এবং নতুন উপসচিব ডা. উম্মে হানি মাঝপথে সেই ফাইল আটকে দেন। তারা মূল তালিকা থেকে ৭ থেকে ৮ জনের নাম কেটে দিয়ে ব্যাকডেটে নতুন ৭ থেকে ৮ জনের নাম যুক্ত করেন এবং মহাপরিচালকের স্বাক্ষর জাল করে তা মূল ফাইলের সঙ্গে জুড়ে দেন। নতুন যুক্ত হওয়া এই ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই বিভাগীয় মামলা, ৫ বছরের এসিআর না থাকা এবং স্বাচিপের রাজনীতির সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই জালিয়াতির নথি যখন অনুমোদন করা হয়, তখন সংশ্লিষ্ট উইংয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম এবং যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম দুজনেই দেশের বাইরে অবস্থান করছিলেন। তাদের কোনো ধরনের স্বাক্ষর বা অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে সচিব বজলুর রশীদ ও যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান যোগসাজশ করে এই তালিকা জনপ্রশাসনে পাঠিয়ে দেন। মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের নাম ট্যাগ করার এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কুখ্যাত ‘মেসি’ খ্যাত হেলাল উদ্দীনের স্বাস্থ্যে আগমন এবং সিএমএসডি সিন্ডিকেট: আওয়ামী লীগ সরকারের আমলে একনাগাড়ে তিন জন অর্থসচিবের পিএস হিসেবে দায়িত্ব পালন করা যুগ্মসচিব হেলাল উদ্দীন আর্থিক খাত লুটপাটের অন্যতম হোতা আব্দুর রউফ তালুকদারের মানি কালেক্টর হিসেবে কাজ করেছেন বলে দুর্নাম রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে শাস্তিমূলক বদলি হিসেবে ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার পদে ডাম্পিং করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টেনে এনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রয় ও সংগ্রহ অধিশাখার দায়িত্ব দেন। মন্ত্রণালয়ের লোকজন তার এই পদায়ণকে দুর্নীতিতে ‘মেসি’র আগমন বলে অভিহিত করছেন।

অন্যদিকে, সিএমএসডির পরিচালক পদে বসে সারাদেশের হাসপাতালের কেনাকাটা নিয়ন্ত্রণ করছেন মোহাম্মদ শফিউর রহমান। আওয়ামী আমলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে প্লট দুর্নীতি ও জালিয়াতির জন্য আলোচিত এই ২৪ ব্যাচের কর্মকর্তা নিজেকে তৎকালীন সময়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। অন্তর্বর্তী সরকারের আমলে টাকার জোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বিএমইটি-তে অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন বাগানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বন্ধু ও ব্যাচমেট মুস্তাফিজুর রহমানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে জোট বাঁধেন। আত্মীয়তার সূত্র ও টাকার জোরে সিএমএসডির মতো লোভনীয় পদে বসে স্বাস্থ্যখাতের কেনাকাটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন তিনি।

পাশাপাশি মন্ত্রীর পিএস এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং এপিএস মোস্তাফিজুর রহমানও এই সিন্ডিকেটের অন্যতম খুঁটি হিসেবে কাজ করছেন।

ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর গোপন বৈঠক ও আইওয়াশ নীতি: ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরদিন ১৮ ফেব্রুয়ারি মন্ত্রী কঠোর ভাষায় ঘোষণা দিয়েছিলেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট বা দুর্নীতি টিকতে দেওয়া হবে না এবং ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে এগুলো কেবল লোকদেখানো ‘আইওয়াশ’ বা কথার কথাতেই সীমাবদ্ধ রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাফিয়া মিঠু, সাজ্জাদ মুন্সীসহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট আওয়ামী আমলের দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে। গ্রেফারের ভয়ে বিদেশে পালিয়ে থাকা আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সিন্ডিকেটের পাশাপাশি আরেক আলোচিত দুর্নীতিবাজ ঠিকাদার সাজ্জাদ মুন্সীর সঙ্গে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের একটি গোপন স্থানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের ছবি ও সুনির্দিষ্ট তথ্যও গণমাধ্যমে চলে এসেছে। সব মিলিয়ে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি আওড়ালেও স্বাস্থ্যখাত এখন পুরোনো মাফিয়া ও নতুন সিন্ডিকেটের যৌথ কব্জায় বন্দি হয়ে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬