ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান রামপালে আবাসনের পুকুরের মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতির অভিযোগ বাঁকখালীতে ইজারা ছাড়াই বালু উত্তোলন করেন কুস্তিগীর দিদার ১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড

১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১২ বছর পর বরগুনার আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় খোকন নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মাজেদুল ইসলাম মঞ্জু পূর্ব চিলা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। জানা গেছে, ২০১১ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় খোকন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন মঞ্জু। ওই মামলায় তিনি দুই বছর কারাভোগ করেন। ২০১৩ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এরপর আদালতে হাজির না হয়ে বাড়িতেই বসবাস করতে থাকেন।

২০১৪ সালে তাঁর অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের জজ আদালত ২৬৮/১৪ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এএসআই মো. মাইনুল ইসলাম মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিলেন। তিনি ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারকের নির্দেশে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মঞ্জুকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ

১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬