ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু ঘুষের বিনিময়ে ফের স্বপদে রেলওয়ে প্রকৌশলী কাজী ওয়ালী উল হক চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু

চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মলংচর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মহিন উদ্দিন (২৬), নজরুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার (১৯) এবং সবুজের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৩)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মলংচর পাটোয়ারী বাড়ির বেল্লাল হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল কাশেম ও তাঁর ছেলেদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের আবুল কাশেম (৬২), তাঁর ছেলে রুবেল (৩২), মাসুদ আলম (৩৫) এবং পরিবারের নারী সদস্য রোকেয়া বেগম (৫০), মনি বেগম (৪২), রুবি বেগম (৩৫) ও সাথী বেগম (২৩) লাঠিসোঁটা নিয়ে বেল্লাল হোসেনের পরিবারের ওপর চড়াও হন।

এ সময় ঘর থেকে চিৎকার শুনে বেল্লাল হোসেনের ছেলে মহিন উদ্দিন এগিয়ে গেলে অভিযুক্তরা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি নিয়ে তাঁর ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে আবুল কাশেম হাতুড়ি দিয়ে মহিনের মাথায় সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে নাসরিন ও ইয়াসমিনকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সংবাদমাধ্যমকে জানান, মলংচর গ্রামে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু

চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক

আপডেট সময় ০৮:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬