ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু ঘুষের বিনিময়ে ফের স্বপদে রেলওয়ে প্রকৌশলী কাজী ওয়ালী উল হক চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান

বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মো. জাকির হোসেন ও মো. সজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. খায়রুল আলম বাউফল থানা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন ও মো. সজিব হোসেনসহ অজ্ঞাত ৭/৮ জন বিদ্যালয়ের পেছনে থাকা সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা বিল্ডিং ঘর নির্মাণ করে। গত পূজার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে পেছনে পাকা বাথরুম ভেঙে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করে। এতে বিদ্যালয়টির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, আমরা এর প্রতিবাদ করলে জমি দখলকারীরা আমাদের বিভিন্ন হুমকি-ধমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের জমির কাছে যেতে নিষেধ করে।

এদিকে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখল ও বাথরুম ভাঙার প্রতিবাদে গত ৯ নভেম্বর দুপুর ২টায় বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তারা অবিলম্বে প্রশাসনকে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে আমাদের না জানিয়ে বিদ্যালয়ের পেছনে পাকা বাথরুম ভেঙে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করে। আমিসহ বিদ্যালয়ের শিক্ষকরা জানতে চাইলে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় আমি বাউফল থানা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছি। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এর বিচার চাই।

বিদ্যালয়ের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ জানান, “সম্প্রতি পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে রাতের আঁধারে ভূমিদস্যুরা বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখল করে। আমরা এহেন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ঘটনা অবগত হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিলের জন্য বলেছি। আমি আশা করছি, শিগগিরই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা

বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৯:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬