ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান রামপালে আবাসনের পুকুরের মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতির অভিযোগ বাঁকখালীতে ইজারা ছাড়াই বালু উত্তোলন করেন কুস্তিগীর দিদার ১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড

সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান

সংবাদ-সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।

জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেয় সাঁথিয়া থানা পুলিশ। সেই অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে মঙ্গলবার দুপুরে ওসির কক্ষে যান সাংবাদিকরা। চার্জশিট থেকে এক নম্বর অভিযুক্তের নাম বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।’

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।’

এদিকে পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘আদালতে বিচারাধীন একটি মামলার বিষয়ে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে এসেছিলেন। আমি বলেছি বিচারাধীন মামলার বিষয়ে কোনো কথা বলব না। কিন্তু তারা আক্রমণাত্মক কথাবার্তা বলেন। সাক্ষাৎকার দিতে আমাকে চাপ প্রয়োগ করেন। আমি কথা না বললে তো তারা আমাকে বাধ্য করতে পারেন না। তাদের আচরণ সাংবাদিকসুলভ ছিল না।’

ওসি আরও বলেন, যে মামলার বিষয়ে তারা সাক্ষাৎকার নিতে আসছিলেন, সেটা গত এপ্রিল মাসের একটি মারামারির মামলা। এক নম্বর অভিযুক্ত লিটনের বিষয়ে তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চার্জশিট থেকে নাম বাদ দিয়েছেন। এটা দিতেই পারেন। কেউ মামলার এজাহার দিলে সেটা তদন্ত করতে গিয়ে কারও নাম বাদ পড়তে পারে, কারও নাম যুক্ত হতে পারে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।’

উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় ওসি হিসেবে বদলি হয়ে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ

সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান

আপডেট সময় ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬