কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ চত্বরের ফুটবল মাঠে উচ্চমাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং রোভার স্কাউটের শিক্ষার্থীদের মধ্যে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেড়ামারা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহসীন, শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আয়ুব আলী, অর্থনীতি বিভাগের প্রধান মৌদুদ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম এবং কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউট সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম এবং ভূগোল বিভাগের প্রভাষক জনি কায়সার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাজী মিজানুর রহমান-ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















