ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নাশকতা মামলায় কাহালুতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ লোহার গেট এলাকায় কনটেইনারবাহী গাড়ির চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক জীবিকা নির্বাহের জন্য সুপারি বিক্রি করতেন। প্রতিদিনের মতো তিনি বেরিবাঁধ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি কনটেইনারবাহী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে কনটেইনার ও সিমেন্টবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এসব গাড়ির চালকেরা অনেক সময় ছোট যানবাহন ও পথচারীদের যথাযথ গুরুত্ব দেন না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা ভারী যানবাহন চলাচলের কারণে নারী, শিশু, শিক্ষার্থী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পথচারীদের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। কখনো প্রাণহানি, আবার কখনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাঁদের প্রশ্ন, আর কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?

মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় লাখো মানুষের বসবাস। তাই জনবহুল এই এলাকায় ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট গতিসীমা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা অবিলম্বে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী চালককে আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬