ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

অতিরিক্ত আইজিপি হলেন তাড়াইলের মঈনুল হাসান রুমেল

শিক্ষানুরাগী ডা. আব্দুল মালেক ও রত্নগর্ভা মা রহিমা আক্তারের পঞ্চম সন্তান মঈনুল হাসান (রুমেল) তাড়াইলের গর্বিত কৃতী সন্তান। তাঁর মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (Additional IGP) পদে পদোন্নতি পেয়েছেন।

মঈনুল হাসান রুমেল তাড়াইল সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাড়াইলবাসীর জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। কর্ম ও যোগ্যতার মাধ্যমে তিনি নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, তেমনি গর্বিত করেছেন তাঁর জন্মভূমি তাড়াইলকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ

অতিরিক্ত আইজিপি হলেন তাড়াইলের মঈনুল হাসান রুমেল

আপডেট সময় ০৩:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬