ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নাশকতা মামলায় কাহালুতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করার পর প্যারিসকে কটাক্ষ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অথচ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্স সরকার নিজেদের জনগণের বিক্ষোভ সামাল দেওয়া তো দূরের কথা, ফ্রিজের ব্যবস্থাপনাও করতে পারে না। নিজেদের অযোগ্যতা আড়াল করতেই অন্যদের দোষারোপ করছে দেশটি।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা শক্তিশালী। তবে ফ্রান্সের মতো গাজায় গণহত্যায় সমর্থন দেওয়া কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলার মাধ্যমে আমরা আমাদের শক্তি প্রদর্শন করি না।’

এর কয়েক ঘণ্টা আগে একই ধরনের বক্তব্য দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইংরেজিতে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে ফ্রান্স।

মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে দেশটির শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ‘শহিদ কাভেহ’ নামের একটি সাইবার ইউনিটকে দায়ী করা হয়। ফরাসি কর্তৃপক্ষের দাবি, আক্রমণাত্মক সাইবার কার্যক্রম পরিচালনাকারী এই ইউনিটটির সঙ্গে আইআরজিসির সংশ্লিষ্টতা রয়েছে।

ফ্রান্সের অভিযোগ অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের রেফ্রিজারেশন বা হিমায়নব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে কয়েকটি স্থানে আগুন লাগে এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।

তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সকে কটাক্ষ করে পাল্টা বক্তব্য দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

আপডেট সময় ০৬:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬