ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নাশকতা মামলায় কাহালুতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন

রংপুরের পীরগঞ্জে আকস্মিক ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকার ফুল আসা ও আধাপাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। পাশাপাশি মরিচ, করলা, কলাসহ বিভিন্ন রবিশস্যের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানক্ষেতে পানি জমে থাকায় ফসল পচে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের মধ্য দিয়ে শুরু হয় বৃষ্টি। পরে তীব্র দমকা হাওয়া ও শিলাবৃষ্টি চলে প্রায় এক ঘণ্টা। এতে ফসলের ক্ষেত, গাছপালা, কিছু দোকানঘর ও বসতবাড়ির আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে।

মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, “ভোরে গিয়ে দেখি সব ধানের গাছ মাটির সঙ্গে লেগে আছে। জমিতে পানি জমেছে। অন্যের জমি বন্ধক নিয়ে, ধারদেনা করে আবাদ করেছি। এখন আমার কী হবে?”

একই এলাকার কৃষক বায়েজিদ হাজি জানান, প্রায় ৬ থেকে ৭ একর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছিলেন। সব ধানেই ফুল আসতে শুরু করেছিল। ঝড় ও শিলাবৃষ্টিতে সব মাটিতে লুটিয়ে পড়েছে। ধান ছাড়া তাঁর অন্য কোনো আবাদ নেই।

অন্যদিকে, পীরগঞ্জ ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম ধানের পাশাপাশি মরিচ, করলা ও প্রায় চম্পা জাতের কলাগাছ আবাদ করেছিলেন। তিনি বলেন, “ঝড়ে করলার মাচা ভেঙে পড়েছে। অধিকাংশ কলাগাছও ভেঙে গেছে। মরিচের দাম না পেয়ে এমনিতেই লোকসানে আছি। এখন এই ক্ষতি কীভাবে সামাল দেব, বুঝতে পারছি না।”

স্থানীয় কৃষকদের আশঙ্কা, ধানগাছ নুয়ে পড়ার পাশাপাশি জমিতে পানি জমে থাকলে গাছ পচে যাওয়া এবং ফলন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে চলতি মৌসুমে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার ১২ নম্বর মিঠিপুর, ৮ নম্বর রায়পুর, ৫ নম্বর মদনখালী ইউনিয়ন ও পৌরসভাসহ কয়েকটি এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ১৭ হেক্টর জমির আমন ধান আংশিক হেলে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ, কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, মাটিতে মিশে গেল কৃষকের স্বপ্ন

আপডেট সময় ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬