ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক নারায়ণগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি ও হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টেসলা-স্পেসএক্স একীভূত করতে চান কেন ইলন মাস্ক? তিন কোটি টাকার মাছের পোনা ছাড়তে ব্যয় ৪৫ কোটি টাকা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অপব্যবহারের অভিযোগ হাসনাতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কুমুদিনী হাসপাতালের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জোহরের আগের সুন্নত ছুটে গেলে যেভাবে আদায় করবেন

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরে ১২ রাকাত সুন্নত নামাজ রয়েছে। এই নামাজগুলোর গুরুত্ব অপরিসীম। রাসুল (সা.) নিয়মিত এসব সুন্নত নামাজ আদায় করতেন এবং বিশেষ কারণ ছাড়া তা ছাড়তেন না। তিনি সাহাবায়ে কেরামকেও এসব নামাজ আদায়ের নির্দেশ দিতেন।

উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দিনে ও রাতে ১২ রাকাত নামাজ আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে।’ সেগুলো হলো—জোহরের ফরজের আগে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, ইশার পর দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত। (তিরমিজি, হাদিস: ৪৪০)

জোহরের ফরজের আগে চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা। রাসুল (সা.) এই চার রাকাত নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) জোহরের আগে চার রাকাত এবং ফজরের আগে দুই রাকাত নামাজ নিয়মিত আদায় করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১১৮২)

তাই জোহরের আগের চার রাকাত সুন্নত যথাসময়ে আদায়ের প্রতি যত্নবান হওয়া উচিত। সুন্নত পড়ার আগে বা নামাজ শুরু করার সময় জোহরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত শুরু না করে সরাসরি জামাতে শরিক হতে হবে।

তবে সুন্নত নামাজ শুরু করার পর জামাত শুরু হয়ে গেলে দুই রাকাত শেষে সালাম ফিরিয়ে জামাতে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। আর তৃতীয় রাকাত শুরু হয়ে গেলে চার রাকাত পূর্ণ করে জামাতে শরিক হতে হবে। এ ক্ষেত্রে ছোট ছোট সুরা দিয়ে দ্রুত সুন্নত শেষ করার চেষ্টা করতে হবে।

কোনো কারণে ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত আদায় করা সম্ভব না হলে ফরজের পর তা আদায় করা যাবে। এ ক্ষেত্রে প্রথমে জোহরের পরের দুই রাকাত সুন্নত আদায় করতে হবে। এরপর আগে ছুটে যাওয়া চার রাকাত সুন্নত পড়তে হবে। রাসুল (সা.) এভাবে আদায় করতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, রাসুল (সা.) জোহরের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে ফরজের পর দুই রাকাত সুন্নত আদায়ের পর তা পড়ে নিতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১৫৮)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন

জোহরের আগের সুন্নত ছুটে গেলে যেভাবে আদায় করবেন

আপডেট সময় ০১:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬