ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড় কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড, নৌকা জব্দ ১১টি নওগাঁয় বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার রশি ও ওড়না ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদের নির্দেশ বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক

নারায়ণগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি ও হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’-এর জমি দখল ও ৩ কোটি টাকা চাঁদা না পেয়ে সাইনবোর্ডে আগুন, বাউন্ডারি ভাংচুর এবং মালিকদের খুন-গুমের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাস ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সংবাদ সম্মেলন করেন গোল্ডেন সিটি কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক গোল্ডেন সিটি কমপ্লেক্সের মো. শাজাহান।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় সি.এস ও এস.এ- ২৮, আর.এস-৫২ দাগের ৩৬ শতাংশ এবং সি.এস ও এস.এ- ২৯, আর.এস- ৫১ দাগের ৩৯ শতাংশ—সর্বমোট ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে ক্রয় করেন মোঃ শাহজাহান ও তাঁর অংশীদারগণ। ক্রয়ের পর থেকেই তাঁরা চতুর্পাশ্বে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জমিটি ভোগদখল করে আসছেন। যা গোল্ডেন সিটি কমপ্লেক্স নামে পরিচিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জমিটি কেনার পর থেকেই স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু চক্রের মূলহোতা মোঃ আতাউর রহমান সরকার ওরফে আক্কেল আলী (৬২), ইকবাল হোসেন (৪৯), আরুজা আক্তার (৪৮), মোঃ সুলতান হোসেন (৪০), মোঃ মুরাদ (৪২), মোঃ শামিম (৩৭), রহিম বাদশা (৫১), মোঃ ফরিদ মোল্লা (৪৫), মোঃ মোশারফ মোল্লা (৩৮), মোঃ রফিক (৩৬), জাকির হোসেন (২৫), মোঃ শহিদুল্লাহ (৬০), সপ্নিল (২৬), রহিম উদ্দিন (৩৬) ও আরাফাত (২৪)-সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাদের কাছে দীর্ঘদিন ধরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে প্রকল্প এলাকায় কোনো ধরনের উন্নয়ন ও নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় উক্ত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে গোল্ডেন সিটি কমপ্লেক্সের জমিতে অনধিকার প্রবেশ করে। সেখানে থাকা গোল্ডেন সিটি কমপ্লেক্সের মূল সাইনবোর্ডটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং দেয়ালের লেখা মুছে ফেলে তা দখলের চেষ্টা চালায়।

খবরে পেয়ে গোল্ডেন সিটি কমপ্লেক্সের মালিক ও অংশীদারগণ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সন্ত্রাসীরা পুনারায় ৩ কোটি টাকা চাঁদা দাবি করে ও গালিগালাজ করে মারধর করতে উদ্যত হয়। চাঁদা না দিলে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তাদের সুযোগমতো হত্যা করে লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দিয়ে কেটে পড়ে সন্ত্রাসীরা।

সংবাদ সম্মেলনে গোল্ডেন সিটি কমপ্লেক্স কর্তৃপক্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে প্রকল্পের ৭৫ শতাংশ জমি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে ইতিমধ্যেই ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে বিবাদী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড়

নারায়ণগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি ও হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬